প্রয়োজনের সময় সঠিক কাজ বা কথা মনে হওয়ায় অনেকেই বিপাকে পড়তে হয়। এসব ভুলোমনাদের জন্য মোবাইল অ্যাপ ‘টু ডু রিমাইন্ডার’ সহায়ক হতে পারে।
‘টু ডু রিমাইন্ডারে’ সময় নির্ধারণ করতে টাইপের ঝামেলা থেকে মুক্তি দিতে রয়েছে ভয়েস ফিচার। অ্যাপ্লিকেশনটিতে চাইলে অ্যালার্ম দেওয়া যাবে। দিন, সপ্তাহ, মাস এমনকি বছরব্যাপীও এই অ্যালার্ম সেট করা যায়।
ফেইসবুক, গুগল ক্যালেন্ডার, বন্ধুদের জন্মদিনের তারিখ সিনক্রোনাইস করা যাবে এই অ্যাপ ব্যবাহরা করে। অ্যাপটি থেকে সরসারি বন্ধুদের জন্মদিনের বার্তা পাঠানো যাবে। এটি ব্যবহার করে বন্ধুদের ফেসবুকের ওয়াল, জিমেইল, এসএমএস ও হোয়াটসঅ্যাপে জন্মদিনের শুভেচ্ছা পাঠানো যাবে।
অফলাইনেও কাজ করবে অ্যাপ্লিকেশনটি। তবে সিনক্রোনাইসের জন্য ইন্টারনেট সংযোগ প্রয়োজন হবে।