ডাচ রাণী ম্যাক্সিমা ঢাকায়

নেদারল্যান্ডসের রানী ও জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ম্যাক্সিমা জরিগুয়েতা সিরুটি চারদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। সোমবার সকালে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন।  
 
সফরকালে প্রেসিডেন্ট আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ সরকারি বিভিন্ন পর্যায়ের প্রতিনিধির সঙ্গে তার সাক্ষাৎ ও বৈঠকের কথা রয়েছে।
 
নেদারল্যান্ডস রয়্যাল হাউজও সফরসূচি ঘোষণা করেছে।
 
আগামী ১৯ নভেম্বর দুপুরে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।