দুই মাথাওয়ালা শিশুটি মারা গেছে

ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া দুই মাথাবিশিষ্ট শিশুটি মারা গেছে। বরিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মত্যু হয়।

হাসপাতাল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। ওই দিন রাতেই তাকে ঢামেকে নিয়ে আসা হয়।

শিশুটির জোড়া মাথা হলেও হাত-পা ছিল দুটি করে। মাথা ছাড়া শরীরের নিচের অংশ স্বাভাবিক শিশুর মতোই ছিল।

শিশুটির বাবার নাম জামাল উদ্দিন। তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা চৌমুহনী এলাকার বাসিন্দা।