নিতীশ তিওয়ারির পরিচালনায় ‘দাঙ্গাল’ সিনেমায় শুটিংয়ের সময় কাঁধে চোট পেয়েছেন ভারতের প্রখ্যাত অভিনেতা আমির খান। কুস্তিগীর মহাবীর ফোগটের বায়োপিকে অভিনয় করছেন তিনি।
৪০ দিন ধরে লুধিয়ানায় এই ছবির শুটিং চলছে। সেখানেই একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে কাঁধে চোট পান আমির খান। শুটিং ইউনিটের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানায়, একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অনেকগুলো শট নেয়া হচ্ছিল। একেবারে শেষ শট দেয়ার সময় আমিরের কাঁধের পেশিতে টান লাগে। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সকরা দেখে জানান, চোট গুরুতর।