সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫৪

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে চার মাদকব্যসায়ীসহ ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে।  শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পযর্ন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা দুই হাজার ২৫০ পিস ইয়াবাসহ বেশকিছু মাদকদ্রব্য। এ সময় তাদের বিরুদ্ধে ৪টি মামলা দায়ের করা হয়।

 

পুলিশ জানায়,সাতক্ষীরা সদর থানা থেকে ১৪ জন, কলারোয়া থানা থেকে ৫ জন, তালা থানা থেকে ৪ জন, কালিগঞ্জ থানা থেকে ৬ জন, শ্যামনগর থানা থেকে ৯ জন, আশাশুনি থানা থেকে ৮ জন, দেবহাটা থানা থেকে ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়। 

 

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

 

ইত্তেফাক/এমআরএম