'এই বিশ্ব শোকে কিভাবে স্টেজ মাতাবো'

 
প্যারিস হামলায় শোক প্রকাশ করছে পুরো বিশ্ব। পাশাপাশি বিখ্যাত তারকারও জানাচ্ছেন তাদের শোকবার্তা। প্যারিসে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে রবিবার সুইডেনের স্টকহোমে কনসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্টে আমন্ত্রিত ছিলেন পপ তারকা ম্যাডোনা। তবে বরাবরের মতো তার এই কনসার্টে উচ্ছ্বসিত ছিলেন না তিনি। কনসার্টে কাঁদলেন ম্যাডোনা। মঞ্চে উঠে কেঁদে ফেলেন তিনি।
 
ম্যাডোনা বলেন, ‘যখন প্যারিস হামলায় এতো মানুষ নিহত হয়েছে তখন এই বিশ্ব শোকে কিভাবে নাচে গানে স্টেজ মাতাবো। কঠিন একটি সময় পার করছি আমরা। এই নারকীয় হামলায় কতজন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে তা দেখে চুপ থাকা সম্ভব নয়। আমরা চুপ হবো না। এ নিয়ে প্রতিবাদ গড়তে হবে।’
 
কথাগুলো বলতে বলতে গলা ভারি হয়ে আসছিল ম্যাডোনার। তিনি আরও বলেন, ‘আমি চাই পৃথিবীটা ভালোবাসায় ভরে যাক। মানুষের মাঝে হিংসার অবসান হোক।’