চীনের টেক জায়ান্ট হুয়াই লিথিয়াম আয়ন ব্যাটারির দুটি নমুনা উন্মোচন করেছে। বিশেষ ধরনের একটি চার্জারের সহায়তায় ব্যাটারিগুলো কয়েক মিনিটেই পুরোপুরি চার্জ হবে।
হুয়াইয়ের উদ্ভাবিত প্রযুক্তির মাধ্যমে অধিক ক্ষমতা সম্পন্ন ব্যাটারি ৪৮ শতাংশ চার্জ হতে সময় নেবে মাত্র ৫ মিনিট, যা ১০ ঘণ্টা পর্যন্ত স্মার্টফোনের চার্জ ধরে রাখতে সক্ষম।
আর কম ক্ষমতার ব্যাটারি চার্জ হতে মাত্র ২ মিনিট লাগবে, যা ৬৮ শতাংশ চার্জ হবে। কিন্তু স্মার্টফোন চালানোর জন্য এই চার্জ যথেষ্ট নয়।
দ্রুত চার্জ হলেও নতুন এই প্রযুক্তির লিথিয়াম আয়ন ব্যাটারি কার্যক্ষমতার মেয়াদ কমবে না বলেও দাবি করেছে হুয়াওয়ে। গ্রাহক পর্যায়ে কবে থেকে নতুন ব্যাটারি পাওয়া যাবে সে বিষয়ে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। সূত্র: বিবিসি।