দক্ষিণ ভারত ও শ্রীলঙ্কায় বন্যায় ৭০ জনের প্রাণহানি হয়েছে। এছাড়াও ঘরবাড়ি, কৃষিজমি ও রাস্তা প্লাবিত হয়েছে। কিছু এলাকার স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় সোমবার কর্মকর্তারা ও গণমাধ্যমে এই তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত সাত দিনের টানা বর্ষণে বন্যা পরিস্থিতির অবনতি হয়। তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইতে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটে।
IMG0
বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে কর্নাটক, অন্ধ্রপ্রদেশ এবং প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কায় ভারি বর্ষণে বন্যার পানিতে ডুবে, বাড়িতে আটকা পড়ে এবং বিদ্যুত্স্পৃষ্ট হয়ে কমপক্ষে ৭০ জনের প্রাণহানি হয়েছে।
ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এবং আর্মিকে ত্রাণ বিতরণ এবং ক্ষতিগ্রস্তদের উদ্ধারের দায়িত্ব দেয়া হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, ইতোমধ্যে উপকূলীয় অঞ্চল থেকে প্রায় ১০ হাজার মানুষকে সরিয়ে আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে।
IMG1
ভারতের আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, তামিলনাড়ুতে বৃষ্টিপাত কমতে পারে। তবে অন্ধ্রপ্রদেশে ভারি বর্ষণ হতে পারে।