নিজামীর আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিল শুনানি আগামীকাল বুধবার পর্যন্ত মুলতবি করেছেন আদালত।
 
মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
 
এর আগে মুজাহিদের রিভিউ আবেদনের রায়ের দিন বুধবার ধার্য করার পর নিজামীর আপিল শুনানি শুরু হয়।
 
আজ নিজামীর পক্ষে পেপারবুকের কিছু অংশ পাঠ করে শোনান তার আইনজীবী এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম এ সময় উপস্থিত ছিলেন।