মিয়ানমারে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৯ পুলিশ নিহত

মিয়ানমারের পশ্চিমে রাখাইন প্রদেশের একটি গ্রামে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় অন্তত ৯ জন পুলিশ নিহত হয়েছেন। খবর এএফপি'র।   

নাম প্রকাশে অনিচ্ছুক মিয়ানমারে এক সিনিয়র পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে রবিবার বলেন, হামলায় ৯ জন পুলিশ নিহত হয়েছেন। আহত হয়েছে আরো একজন পুলিশ। এছাড়া এখনো একজন পুলিশ নিখোঁজ রয়েছেন।  

শনিবার রাখাইনের উত্তরে ইউয়েতাইয়ো নামক গ্রামে বিচ্ছিন্নতাবাদীরা দেশটির পুলিশের ওপর এ হামলা চালায় বলে খবরে বলা হয়েছে।

আরো পড়ুন: কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত, মেয়রসহ নিহত ১২

এ হামলার দায় এখন পর্যন্ত কোন সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি বলে জানানো হয়েছে। 

ইত্তেফাক/এসআর