ইবির 'এইচ' ইউনিটের মেধা তালিকার সাক্ষাৎকার ২৯ নভেম্বর

 
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ও শরিয়াহ অনুষদভূক্ত 'এইচ' ইউনিটের মেধাতালিকার ভর্তি সাক্ষাৎকার ২৯ নভেম্বর শুরু হয়ে ১ ডিসেম্বর পর্যন্ত চলবে।
 
আজ বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ ও ৩০ নভেম্বর সকাল সাড়ে ১০টায় আইন ও মুসলিম বিধান বিভাগের ১ থেকে ৮০ ক্রমিক পর্যন্ত মেধাতালিকার সাক্ষাৎকার গ্রহণ করা হবে। এ ছাড়া ১ ডিসেম্বর আল-ফিকহ বিভাগের ১ থেকে ৬০ পর্যন্ত মেধাতালিকার সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
 
ইউনিট সমন্ময়কারী প্রফেসর ড. মো. জহুরুল ইসলাম বলেন, মেধাতালিকায় অবস্থানকারী ভর্তিচ্ছুদেরকে তাদের সাক্ষাৎকার শেষে ৭ ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম সমাপ্ত করতে হবে। আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষমান তালিকা থেকে সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
 
ভর্তি সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd থেকে জানা যাবে। বাসস।