স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘চক্রান্তকারি ও খুনিদের সাথে কোনো ধরনের সংলাপ হবে না।’
মঙ্গলবার রাজধানীর বিএমএ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘সংলাপ হলেই সকল সমস্যার সমাধান হবে’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘এটা কোনো দায়িত্বশীল কথা হতে পারে না। আপনাদের সাথে কত বার সংলাপ হবে বলেন? এর আগে অনেক বার সংলাপ হয়েছে তাতে কোনো লাভ হয়নি। এটা একটি ভাওতাবাজি।’
মোহাম্মদ নাসিম বলেন, ‘বর্তমান সরকার নির্বাচিত সরকার। বিএনপি তো এখনও সে কথা স্বীকার করে না, তাহলে কিভাবে সংলাপ হবে? শুধু শুধু সংলাপের কথা বলে পত্রিকার হেডলাইন হয়ে লাভ কি? আমরা কোনো লোক দেখানো সংলাপ করতে চাই না।’
খবর বাসসের।