৪০টি দেশ থেকে অর্থ পাচ্ছে আইএস: পুতিন

 
সারা বিশ্বের ৪০টি দেশ থেকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) অর্থ পাচ্ছে। এই দেশগুলোর মধ্যে জি-২০ভুক্ত দেশও রয়েছে। শুক্রবার রাতে প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২৯ জন নিহত হওয়ার পর একথা জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
 
তুরস্কের আনতালিয়ায় সদ্য সমাপ্ত জি-২০ বৈঠকে  আইএসের অর্থের উৎস নিয়ে রুশ গোয়েন্দা তথ্য বিনিময়কালে এই কথা বলেন পুতিন। বৈঠক শেষে পুতিন সাংবাদিকদের বলেন, 'ব্যক্তিগতভাবে অনেকেই আইএসকে অর্থ পাঠাচ্ছে। আমারা জানি ৪০ টি দেশ থেকে অর্থ পাচ্ছে আইএস। এর মধ্যে জি-২০ভুক্ত দেশও রয়েছে।' এসময় তিনি আইএসের অবৈধ তেল ব্যবসা বন্ধ করার ওপরও জোর দেন। তিনি বলেন, স্যাটেলাইট ও বিমান থেকে তোলা ছবিতে আইএসের তেল ব্যবসার ব্যাপ্তি দেখা যাচ্ছে।' এই ছবিগুলো বৈঠকে উপস্থাপন করার কথা জানিয়েছেন তিনি।
 
পুতিন বলেন, কোন দেশ আইএস মোকাবেলায় কতটা সফল এখন সে নিয়ে বিতর্ক করার সময় নয়। সন্ত্রাসী গ্রুপটির বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধভাবে লড়াই করা সময়। প্যারিস হামলার পর বিশ্বের ২০টি প্রভাবশালী দেশের নেতারা তুরস্কে বৈঠকে বসেন। সূত্র: জিনিউজ