সিরিয়ার রাকায় ফ্রান্সের যুদ্ধ বিমানগুলো নতুন করে হামলা চালিয়েছে। হামলায় ইসলামিক স্টেটের (আইএস) একটি কমান্ড সেন্টার ও প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। অপরদিকে ভূমধ্য সাগর থেকে আইএসের তথাকথিত রাজধানী রাকায় ক্রুজ মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া।
রাশিয়ার মিসাইল হামলার বিষয়টি ফ্রান্সের সরকারি সূত্রগুলো নিশ্চিত করেছে বলে জানিয়েছে রয়টার্স। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বার্তা সংস্থাটিকে জানান, সিরিয়ায় বেশ কিছু লক্ষ্যে হামলা পরিচালনা করেছে মস্কো। সমুদ্র থেকে ক্রুজ মিসাইল ও দূরপাল্লার বোমারু বিমানগুলো হামলায় ব্যবহার করা হয়।