কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নিতে কারা কর্তৃপক্ষ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
রবিবার ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম এ কথা জানান।
তিনি বলেন, খালেদা জিয়াকে হাসপাতালে নেয়ার সকল প্রস্তুতি আছে কারা কর্তৃপক্ষের। কিন্তু এখনো তিনি ঘুম থেকে ওঠেনি।
আরো পড়ুন : পিছিয়ে পড়েও বার্সার বড় জয়
এদিকে বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন গণমাধ্যমকে জানান, বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে আনা হচ্ছে। তাকে বিএসএমএমইউর কেবিন ব্লকে রাখা হতে পারে।
ইত্তেফাক/এমআরএম