মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পোষা হাতির আক্রমণে মনিলাল দেবনাথ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার রাত ১১টার দিকে উপজেলার গন্ধর্বপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক ওই গ্রামের মঞ্জু দেবনাথের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে এক মাহুত মনিলালের বাড়ির পাশে হাতিটির দুই পা শিকলে বেঁধে বাজারে চা পান করতে যান। এ সময় মনিলাল হাতিটিকে দেখতে গেলে হাতিটি শুঁড় দিয়ে টেনে নিয়ে তাকে আছড়াতে থাকে। এতে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় মনিলালকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। হাতির মালিক বা মাহুতের নাম জানা যায়নি।
শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান, চাচাতো বোনের বিয়েতে বাড়ি এসেছিলেন মনিলাল। হাতির আক্রমণে মনি মারা যাওয়ার খবর পেয়ে মাহুত পালিয়ে গেছেন।
ইত্তেফাক/এএম