খালেদা বিএসএমএমইউ হাসপাতালে যাচ্ছেন না : কারা কর্তৃপক্ষ

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়ার জন্য কারা কর্তৃপক্ষ সকল প্রস্তুতি সম্পন্ন করলেও তিনি চিকিৎসা নিতে  যাচ্ছেন না।

 

রবিবার ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম এ কথা জানান।

 

তিনি বলেন, খালেদা জিয়াকে হাসপাতালে নেয়ার সকল প্রস্তুতি আছে কারা কর্তৃপক্ষের। কিন্তু তিনি আজ হাসপাতালে যাচ্ছেন না।

আরো পড়ুন : নোবেল পুরস্কারের তালিকায় ইমরান খান!

এর আগে বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন গণমাধ্যমকে জানান, বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে আনা হচ্ছে। তাকে বিএসএমএমইউর কেবিন ব্লকে রাখা হতে পারে।

 

ইত্তেফাক/এমআরএম