প্রায় এক ঘণ্টা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে বিচ্ছিন্ন ছিল বাংলাদেশ। বুধবার বেলা সোয়া একটা থেকে আড়াইটা পর্যন্ত বাংলাদেশ থেকে কেউ কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে পারেননি। এরপর ইন্টারনেট সংযোগ ফিরলেও বন্ধ রয়েছে সামাজিক যোগাযোগের কিছু ওয়েবসাইট।
এ ব্যাপারে বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেছেন বলেন, ‘ফেসুবক, ফেসবুক ম্যাসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ বন্ধ করতে নির্দেশনা দেয়া হয়েছে। তবে ইন্টারনেট বন্ধের কোনো নির্দেশনা ছিল না। ওই চারটি লিংক বন্ধ করার প্রক্রিয়া হিসেবে ইন্টারনেট বন্ধ হতে পারে।’