রাষ্ট্রপতি সঙ্গে ডাচ রানির সাক্ষাৎ

 
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা। বুধবার দুপুরে বঙ্গভবনে পাচ রানি পৌঁছান।
 
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিযেছেন, সাক্ষাতে রাষ্ট্রপতি বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণের ভূমিকার কথা তুলে ধরেন। এছাড়া নারীর ক্ষমতায়নে সরকারের নেয়া পদক্ষেপ ও গার্মেন্টস শিল্পের ভূমিকার কথা জানান।
 
নেদাল্যান্ডসের রানি ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে সফলতা ও নারীর ক্ষমতায়নে সরকারের পদক্ষেপের প্রশংসা করেন।
 
জয়নাল আবেদীন আরো বলেন, সাক্ষাতে রাষ্ট্রপতি বলেছেন, বাংলাদেশ ও নেদার‌ল্যান্ডসের ভূ-প্রকৃতিগত সাদৃশ্য রয়েছে। নদী ও পানি ব্যবস্থাপনা নিয়ে দুই দেশ একে অপরের সহযোগিতা করতে পারে। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ উপকৃত হতে পারে বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি।
 
রানির এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ-নেদারল্যান্ডস দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও আশা করেন রাষ্ট্রপতি।
 
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।