চেন্নাইয়ে বন্যায় ৭০ জনের প্রাণহানি

 
ভারতের চেন্নাইয়ে কয়েকদিনের ব্যাপক বৃষ্টিপাত ও বন্যায় ৭০ জনেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। রাস্তাগুলোর অধিকাংশই বন্যার পানিতে ডুবে থাকায় শহরের জনজীবন স্থবির হয়ে পড়েছে। বৃষ্টি ও বন্যার কারণে অফিস, স্কুল-কলেজ ও দোকানপাট বন্ধ রাখা হয়েছে।
 
ভারতের তামিল নাড়ু সংলগ্ন দেশ শ্রীলঙ্কাতেও ব্যাপক বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেখানে অন্ততপক্ষে ৮০ হাজার মানুষ বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
 

বন্যার কারণে চেন্নাই থেকে ১০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যটির সরকারি কর্মকর্তারা। চলমান উদ্ধার তত্পরতায় দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী ও সেনাবাহিনী সহায়তা করছে বলেও জানিয়েছেন তারা।