প্রেসিডেন্ট পদপ্রার্থী হবেন না রিপাবলিকান ববি

 
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার গভর্নর ববি জিন্দাল আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন না বলে জানিয়েছেন। খবর বিবিসির।
 
প্রথম দিকে আয়ওয়া রাজ্যে দলের অভ্যন্তরীণ নির্বাচনে তিনি ভালো করলেও পরবর্তীকালে জাতীয় পর্যায়ে ববি জিন্দাল খারাপ ফল করতে থাকেন।
 
বুধবার ববি বলেন, ‘এটি আমার সময় নয়। অক্সফোর্ডে পড়ালেখা করা ভারতীয় বংশোদ্ভূত ববি রিপাবলিকান রাজনীতিতে কয়েকটি নতুন মাত্রা যোগ করেন। এর মধ্যে আছে আফ্র-আমেরিকান নিউরো সার্জন বেন কার্সন এবং ব্যাবসাসী কার্লি ফিওরিনাকে রাজনীতিতে আনা। নির্বাচনী প্রচারণাকালে তিনি জীবনযাত্রায় ভারতীয় ছাপ রাখেননি।
 
প্রচারণার উদ্বোধনী দিনে তিনি বলেছিলেন, ‘আমরা ইন্ডিয়ান-আমেরিকান, আফ্র-আমেরিকান, আইরিশ-আমেরিকান, ধনী আমেরিকান কিংবা দরিদ্র আমেরিকান নই। আমাদের পরিচয়—আমরা সবাই আমেরিকান।’
 
ববি জিন্দালকে নিয়ে তিনজন রিপাবলিকান প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। এদের তিনজনই কোনো রাজ্যের  সাবেক কিংবা বর্তমান গভর্নর।
 
বাজেট ঘাটতি দেখা দেয়ায় লুইজিয়ানাতেই ববি জিন্দালের জনপ্রিয়তায় ধস নামে।
 
এখন প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার প্রতিযোগিতায় আছেন ১৪ জন প্রতিযোগী।