স্বাস্থ্যমন্ত্রীকে লেসবিয়ান বলায় প্রেসিডেন্টের দুঃখ প্রকাশ

 
বলিভিয়ার স্বাস্থ্যমন্ত্রী আরিয়ানা কেমপেরো লেসবিয়ান হতে পারেন এমন রসিকতা করার পর দুঃখ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইভো মোরালেস। তিন বলেন যে যৌনতার ভিন্নতা নিয়ে কাউকে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না। ২৯ বছর বয়সী মিজ কেমপেরোকে নিয়ে বলিভিয়ার কয়েকজন জ্যেষ্ঠ রাজনীতিকও অনুরূপ মন্তব্য করেছিলেন।
 
বলিভিয়ার উত্তরাঞ্চলের বেনি প্রদেশে একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে এমন রসিকতা করেন মোরালেস। কেমপেরো বক্তব্যে মনোযোগ না দিয়ে পাশের এক নারীর সঙ্গে আলাপ করতে দেখার পর বক্তব্য থামিয়ে কেমপেরোর উদ্দেশ্যে মোরালেস বলেন, আমি আপনাকে সমকামী হিসেবে দেখতে চাই না। আমার কথা শুনুন ও বিয়ে করুন।'
 
প্রেসিডেন্টের এমন মন্তব্যে সমকামীদের সংগঠনগুলো বিরূপ প্রতিক্রিয়া দেখায়। বলিভিয়ার নেটওয়ার্ক অব লেসবিয়ান ইউমেন নামের একটি সংগঠনের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, মন্ত্রী যদি সমকামী হয়েই থাকেন তবে সমস্যা কোথায়? সূত্র: বিবিসি