ভবিষ্যতে দেশে কোনো বিরোধী দল থাকবে না: এরশাদ

 
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘দেশে কোনো গণতন্ত্র নেই। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে দেশে কোনো বিরোধী দল থাকবে না।’
 
বুধবার গাইবান্ধার পলাশবাড়িতে এক সমাবেশে তিনি এ কথা বলেন। এরশাদ বলেন, আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন থেকে শুরু করে আগামীতে দেশের সব নির্বাচনেই জাতীয় পার্টি অংশ নিয়ে দলীয় প্রার্থী দেবে। তাই জনগণের কাছাকাছি যেতে ও দলকে শক্তিশালী করতে জাতীয় পার্টির কর্মীদেরকে কাজ করার আহ্বান জানান তিনি।
 
বিদেশি নাগরিক হত্যা প্রসঙ্গে এরশাদ বলেন, ‘এগুলো সরকারের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র। একটি বিশেষ মহল সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশে একের পর এক বিদেশি নাগরিক হত্যা করছে।’