বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন হর্ষ বর্ধন শ্রীঙ্গলা। তিনি বর্তমানে থাইল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত রয়েছেন। বুধবার ভারতের এক সরকারি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নতুন হাইকমিশনার খুব শিগগিরই তার দায়িত্ব গ্রহণ করবেন।