মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় শিগগির পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
তিনি বলেন, বৃহস্পতিবার সকালে আপিল বিভাগের কাছে সাকা চৌধুরী ও মুজাহিদের রিভিউ খারিজের সংক্ষিপ্ত রায়ের জন্য আবেদন জানালে আদালত জানায়, সংক্ষিপ্ত রায়ের প্রয়োজন হবে না। এ বোঝা যাচ্ছে শিগগিরই পূর্ণাঙ্গ রায় পাওয়া যাবে।
তিনি আরো বলেন, 'যেহেতু রিভিউ পিটিশনে দুটি আপিল খারিজ হয়ে গেছে, দণ্ড কার্যকরের কোনো স্থগিত আদেশ নেই, সেহেতু রায় কার্যকর করতে কোনা বাধা নেই।'