পঞ্চগড়ের বোদায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন! নিহতের নাম রতন (২১)। জানা গেছে, গত শনিবার রাত সাড়ে ৯টায় বোদা-মাড়েয়া পাকা সড়কের ফকিরপাড়া নামক স্থানে মোটরসাইকেল থেকে পড়ে রতন ও কৌশিক (২২) আহত হয়।
গুরুতর আহত রতনের অবস্থা আংশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়।
আরও পড়ুনঃ ব্যালট ছিনতাই: নাগেশ্বরীতে দুই ভোটকেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত
নিহত রতন মাড়েয়া শালবাড়ি গ্রামের দীগেনের ছেলে, গুরুতর আহত কৌশিক একই গ্রামের পরেশ চন্দ্রের ছেলে বলে জানা গেছে।
ইত্তেফাক/নূহু