শিশু রাজন-রাকিব হত্যা মামলা

অগ্রাধিকার ভিত্তিতে ডেথ রেফারেন্স নিষ্পত্তির নির্দেশ

 
শিশু রাজন ও রাকিব হত্যা মামলার ডেথ রেফারেন্স পেপার বুক অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ডেথ রেফারেন্স শাখাকে এই নির্দেশ দেন তিনি।
 
প্রধান বিচারপতির নির্দেশের প্রেক্ষিতে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে হাইকোর্টের সংশ্লিষ্ট বিভাগ। মামলার ডেথ রেফারেন্স পেপার বুক প্রস্তুত হলে হাইকোর্টে আসামিদের আপিল শুনানি অনুষ্ঠিত হবে।
 
গত ৮ নভেম্বর সিলেটে শিশু রাজন হত্য এবং খুলনার শিশু রাকিব হত্যা মামলার আসামিদের ফাঁসির আদেশ দেয় সংশ্লিষ্ট মহানগর দায়রা জর্জ আদালত। এরপর এই দু্টি কোর্ট থেকে মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টের প্রেরন করা হয়।