ফকিরহাটের টাউন নওয়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ফাল্গুনি পরিবহনে তল্লাশি করে এক যাত্রীর কাছ থেকে ৭শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ। রবিবার সকাল সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
আরও পড়ুনঃ বোদায় সড়ক দুর্ঘটনায় নিহত এক
রবিউল ইসলাম জানান, খুলনা থেকে ঢাকাগামী ফাল্গুনি পরিবহনের যাত্রী মনির হোসেনের (৩৭) দেহ তল্লাশি করে প্যান্টের সাইড পকেট থেকে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে। সে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদি গ্রামের মৃত আব্দুর রবের পুত্র। এ ঘটনার সঙ্গে ওই ফাল্গুনি পরিবহনের কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/নূহু