আলিয়ার পোশাক নিয়ে সিদ্ধার্থের সঙ্গে মনোমালিন্য!

 
বলিউডের নতুন প্রেমিক জুটি হিসেবে সিদ্ধার্থ মালহোত্রা  ও আলিয়া ভাটের মান শোনা যাচ্ছে অনেকদিন থেকেই। কিন্তু সম্প্রতি নাকি তাদের মধ্যে মনোমালিন্য হয়েছে। আর এই মনোমালিন্যের  বিষয় হলো আলিয়ার পোশাক!
 
সম্প্রতি দিওয়ালি উপলক্ষে একটি পাটির্র আয়োজন করেছিলেন অক্ষয় কুমার। সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আলিয়া ও সিদ্ধার্থ। আলিয়ার পরণে ছিল একটি পালাজ্জো। এই পোশাক তিনি কিছুদিন আগে অন্য একটি অনুষ্ঠানে পড়ে গিয়েছিলেন। সেসময় নাকি বেশ অস্বস্ত্বিতে ছিলেন আলিয়া। আর এজন্যই সিদ্ধার্থ এটি পরিবর্তন করতে বলেন। সিদ্ধার্থের এই উপদেশ নাকি ভালো লাগেনি আলিয়ায়। আর একারণে সিদ্ধার্থের সঙ্গে পার্টিতেও যাননি তিনি। নিরুপায় হয়ে সিদ্ধার্থকে একাই যেতে হয়েছে।
 
আগামীতে করণ জোহরের পরিচালনায় ‘কাপুর অ্যান্ড সনস’ ছবিতে একসঙ্গে কাজ করবেন আলিয়া ও সিদ্ধার্থ। সেখানে ঋষি কাপুর ও ফাওয়াদ খানকেও দেখা যেতে পারে। খবর: ওয়ান ইন্ডিয়া।