নেপালের মধ্যাঞ্চলে বৃহস্পতিবার মৃদু ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩। তবে এই ঘটনায় কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
নেপালের জাতীয় ভূকম্পন কেন্দ্র একথা জানিয়েছে। স্থানীয় সময় সকাল ১০ টায় এই ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল রাজধানীর ৪৫ কিলোমিটার পূর্বে সিন্ধুপালচোক এলাকায়।
কাঠমান্ডু উপত্যকায়ও ভূমিকম্প অনুভূত হয়েছে। নেপালে ২৫ এপ্রিলের ভূমিকম্পের পর ৪ অথবা ততোধিক মাত্রার অন্তত ৪০৭টি ভূমিকম্প পরবর্তী কম্পন অনুভূত হয়। ওই ঘটনায় প্রায় ৯ হাজার লোক প্রাণ হারায়।
কাঠমান্ডুর ১৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত রাসুওয়া অঞ্চলে মঙ্গলবার ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। বাসস।