আর্থ-সামাজিক উন্নয়নে কোরিয়ার সহায়তা

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অর্থনৈতিক উন্নয়ন তহবিল সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করা হয়েছে। ইকোনোমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ড ( ইডিসিএফ) এর আওতায় ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে ৩৫০ মিলিয়ন ডলার অর্থ সহায়তা পাবে বাংলাদেশ, যা অর্থনৈতিক অবকাঠামো উন্নয়নে প্রকল্পে ব্যবহৃত হবে। এই সহায়তা কোরিয়ার এক্সিম ব্যাংকের মাধ্যমে দেয়া হবে।
 
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই অর্থতহবিল বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পে কাজে ব্যয় করা হবে। এর মধ্যে কয়েকটি হলো- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ প্রকল্প, রেল ইঞ্জিন ক্রয় ও যাত্রীবাহী বাগি ক্রয় সংক্রান্ত প্রকল্প।
 
গত ১৭ নভেম্বর কোরিয়ার রাষ্ট্রদূত অং সিউং ডু বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে একটি চিঠি পেশ করেন। 
 
প্রেসবিজ্ঞপ্তি