ঝালকাঠির রাজাপুরে মোঃ মোদ্দাচ্ছের হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রাজাপুর থানা পুলিশ। রবিবার সকাল ৯টায় উপজেলার শুক্তাগড় ইউনিয়নের নারিকেলবাড়িয়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মোদ্দাচ্ছের রাতে তার নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে বাড়ির পূর্ব পাশে চাচাত ভাইয়ের ঘরের পিছনে আম গাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখে স্থানীয়রা রাজাপুর থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মৃত মোদ্দাচ্ছেরের ছেলে শামিম জানান, ‘তারা রাতে একসঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে সকালে কান্নাকাটির আওয়াজে তাদের ঘুম ভাঙ্গে।’
আরও পড়ুনঃ দশ টাকা দিলে রেলিংয়ে ও পাওয়ার কারে দাঁড়ানোর জায়গা মেলে
রাজাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন জানান, ‘এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।’
ইত্তেফাক/নূহু