জিম্মি উদ্ধারে মালির হোটেলে কমান্ডো অভিযান: ৮০ জিম্মি উদ্ধার

 
মালির রাজধানী বামাকোর বিলাসবহুল হোটেলে জিম্মিদের মুক্ত করতে কমান্ডো অভিযান শুরু হয়েছে। বিশেষ বাহিনীর সদস্যরা র‍্যাডিসন ব্লু হোটেলে প্রবেশ করেছেন। সেখানে ১৭০ জনকে জিম্মি করে রেখেছে বন্দুকধারীরা।
 
মালির রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে, কমান্ডোরা ৮০ জন জিম্মিকে উদ্ধার করেছেন। এদের মধ্যে এয়ার ফ্রান্সের ১২ জন ক্রু থাকার কথা নিশ্চিত করেছে বিমান সংস্থাটি। বাংলাদেশ সময় দুপুর ১টায় হোটেলে জিম্মি দশা শুরু হওয়ার পর এখন পর্যন্ত তিন জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
IMG0
মার্কিন মালিকানাধীন র‍্যাডিসন ব্লু বিদেশি ব্যবসায়ী ও বিমান কর্মীদের কাছে জনপ্রিয়। বন্দুকধারীরা 'আল্লাহু আকবার' বলে গুলি করতে করতে সেখানে প্রবেশ করে অতিথিদের জিম্মি করে। 
 
প্যারিসে জঙ্গি হামলায় ১২৯ জন নিহতের ঘটনার রেশ না কাটতেই মালির হোটেলে এ হামলা হল। সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও কূটনৈতিক অফিসগুলোর কাছে হোটেলটির অবস্থান। সূত্র: বিবিসি