মানবতাবিরোধী অপরাধের দায়ে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলি আহসান মো. মুজাহিদের মৃত্যুদণ্ড এখন কেবলমাত্র মহামান্য রাষ্ট্রপতি সংবিধান প্রদত্ত ক্ষমতাবলে রোধ করতে পারেন।
সংবিধানের ৪৯ অনুচ্ছেদে বলা হয়েছে, 'রাষ্ট্রপতি কোন আদালত ট্রাইব্যুনাল বা অন্য কোন কর্তৃপক্ষের মাধ্যমে যে কোন দণ্ডের মার্জনা, বিলম্বন ও বিরাম মঞ্জুর করতে এবং যে কোন দণ্ড মওকুফ, স্থগিত বা কমাতে পারেন।'
মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত দুই জনের পক্ষ থেকে প্রাণ ভিক্ষার আবেদন জানানো হয়েছে। আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদনটি রাষ্ট্রপতির বিবেচনার জন্য বঙ্গভবনে নিয়ে যাওয়া হয়েছে। এখন রাষ্ট্রপতি এই আবেদন খারিজ করে দিলে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলি আহসান মো. মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরে আর কোন আইনি বাধা থাকবে না।