মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রায় কার্যকরে শাহজাহানকে প্রধান করে সাত সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। এর আগে আরেক জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করেছিলেন শাহজাহান। কারা সূত্র এ খবর নিশ্চিত হওয়া গেছে।
কারাগার সূত্র জানিয়েছে, শনিবার সন্ধ্যার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসির মঞ্চে আলো জ্বালানো ও শামিয়ানা টানানোর ব্যবস্থা করা হয়। এছাড়াও প্রস্তুত রাখা হয়েছে জল্লাদ শাহজাহান, রাজু, আবুল, মাসুদ, ইকবাল ও মুক্তারকে। এরমধ্যে একজনের নাম জানা যায়নি। এরাই রায় কার্যকরের আগে ও পরে বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন। সন্ধ্যার পর থেকে ঢাকা কেন্দ্রীয়য় কারাগারকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়। সন্ধ্যার পর ওই এলাকায় দোকানপাট বন্ধ করে দেয়া হয়।