ফাঁসি কার্যকর আজ রাতেই

 
আজ রাতেই কার্যকর হচ্ছে মানবতাবিরোধী অপরাধী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির দণ্ড।  বিষয়টি জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান।
 
কারা ফটকের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। মারুফ হাসান বলেন, পরিবারের ইচ্ছা অনুযায়ী ফাঁসির রায় কার্যকর হওয়ার পর লাশ গ্রামের বাড়িতে দাফনের জন্য পাঠানো হবে।
 
সর্বশেষ প্রাপ্ত তথ্যানুসারে রাতেই ফাঁসির রায় কার্যকরের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কারা কর্তৃপক্ষ। ইতিমধ্যে রাষ্ট্রপতি এই দুজনের ক্ষমার আবেদন নাকচ করেছেন।
 
ফাঁসির রায় কার্যকরের জন্য দুজন ম্যাজিস্ট্রেট, আইজি (প্রিজন), ঢাকা জেলা প্রশাসক, সিভিল সার্জন কারাগারের ভেতর ঢুকেছেন। 
 
এরই মধ্যে সাকা চৌধুরী ও আলী আহসান মুজাহিদের পরিবারের স্বজনেরা দেখা করতে গেছেন কারাগারে।