মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের প্রতিবাদে সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে দলটি।
জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ এক বিবৃতিতে এই হরতালের ঘোষণা দেন।
বিবৃতিতে বলা হয়, রবিবার গায়েবানা জানাজা এবং সোমবার সারাদেশে শান্তিপূর্ণ হরতাল পালন করা হবে। হাসপাতাল, অ্যাম্বুলেন্স, সংবাদপত্র সংশ্লিষ্ট গাড়ি এবং ঔষধের দোকান হরতালের আওতাভুক্ত থাকবে।