নেপালে পুলিশের গুলিতে ২ বিক্ষোভকারী নিহত

নেপালের দক্ষিণাঞ্চলে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে দু’জন নিহত হয়েছেন। এ সময় আরো প্রায় ৫০ জন আহত হয়েছেন।
 
শনিবার রাতে দেশটির সাপতারি জেলায় এ ঘটনা ঘটে। রবিবার নেপাল পুলিশের এক কর্মকর্তা ভিম ঢাকা এই খবর নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, ঐ বিক্ষোভকারীরা সাংবিধানিকভাবে বরাদ্দের চেয়ে অধিক এলাকা ও পার্লামেন্টে অধিক আসনের দাবিতে দেশটির দক্ষিণাঞ্চলে মাধেশি জনগণ ইস্ট-ওয়েস্ট হাইওয়ে অবরোধ করে। শনিবার দিনগত মধ্যরাতে তারা পেট্রোল বোমা, বর্শা ও ইট-পাথর নিয়ে টহল পুলিশের ওপর হামলা চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়।
 
অবরোধের সময় পৃথক দুই সংঘর্ষে দুইজন নিহত হওয়া ছাড়াও ২৫ পুলিশ ও বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন বলে জানান তিনি।
 
নেপালের পার্লামেন্ট নতুন সংবিধান অনুমোদন দেওয়ার কিছুদিন আগে থেকেই বরাদ্দেরে চেয়ে বেশি এলাকা ও পার্লামেন্টে অধিক আসনের দাবিতে আন্দোলন করে আসছে মাধেশিরা।