প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন, প্রাথমিক শিক্ষার স্তর অষ্টম শ্রেণি পর্যন্ত হওয়ার পর প্রাথমিক সমাপনী পরীক্ষা থাকবে কি না তা ভেবে দেখা হবে। রবিবার মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক সমাপনী পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এই তথ্য জানান।
মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিক শিক্ষার স্তর যখন অষ্টম শ্রেণি পর্যন্ত হবে তখন দুটি প্রাথমিক-ইবতেদায়ী এবং জেএসসি-জেডিসি পরীক্ষা না রেখে একটি রাখা যায় কি না- তা ভাবা হবে।
জাতীয় শিক্ষা নীতি অনুযায়ী, ২০১৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণিতে উন্নীত করা হবে। এ পর্যন্ত পাঁচ শতাধিক প্রাথমিক বিদ্যালয়কে অষ্টম শ্রেণিতে উন্নীত করেছে সরকার।