বোমা আতঙ্কে তুর্কি বিমানের গতিপথ পরিবর্তন

তুরস্ক এয়ারলাইন্সের একটি বিমানের গতিপথ পরিবর্তন করে কানাডার দিকে নেয়া হয়েছে।  বোমা হামলার হুমকির কারণে নিউইয়র্ক থেকে ছেড়ে যাওয়া বিমানটির গতি পরিবর্তন করা হয়।

বিমানটি তুরস্কের ইস্তাম্বুলে যাচ্ছিল। রোববার পুলিশ একথা জানিয়েছে। রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, বিমানটি  ‌হ্যালিফ্যাক্সের একটি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।

বিমানটিতে ২৫৬ আরোহী ছিল বলে জানা গেছে। আরসিএমপি এক টুইটার বার্তা বলেছে, আরসিএমপি এই বোমা হামলার হুমকির উৎস খুঁজে বের করা এবং এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাদের সনাক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাসস।