বিদ্যুৎ বিচ্ছিন্ন ক্রিমিয়া, জরুরি অবস্থা জারি

 
বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ক্রিমিয়া। ইউক্রেনের খেরসন এলাকায় সঞ্চালন টাওয়ার উড়িয়ে দেয়ার পর শনিবার থেকে অন্ধকারে ডুবে রয়েছে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়া এলাকাটি। অন্তর্ঘাতমূলক এই কাজের সঙ্গে কারা জড়িত সেব্যপারে এখনো জানা যায়নি। পরিস্থিতি মোকাবেলা করতে ক্রিমিয়ায় জরুরী অবস্থা জারি করা হয়েছে।
 
বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করতে মেরামত কাজে উগ্র ডানপন্থী ও তাতার বিদ্রোহীদের বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। হাসপাতাল ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে জেনারেটর দিয়ে কাজ চালানোর চেষ্টা করা হচ্ছে। সূত্র: আরটি