এনায়েতপুরে অগ্নিকাণ্ডে গরুসহ বসতি ‍পুড়ে ছাই

সিরাজগঞ্জের এনায়েতপুরের গোপরেখীতে এক মুদি দোকানীর বাড়ি আকস্মিক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ওই বাড়িতে থাকা একটি গরুর মৃত্যু হয়েছে। এছাড়া ২টি ঘর ও ঘরে থাকা মালামাল সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। এতে ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

বেলকুচি ফায়ার সার্ভিসের ইনচার্জ আলামিন হোসেন জানান, ‘রবিবার ভোর রাতে গোপরেখী গ্রামের শ্রী অনীল মোদকের বসতবাড়িতে হঠাৎ করে আগুন লাগে। তা ২টি ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বেলকুচি ফায়র সার্ভিসের ১০ সদস্যের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরমধ্যে ঘরে থাকা একটি গরু মারা যায়। মজুদ রাখা প্রায় ৪ লাখ টাকার তাঁতের কাপড় পুড়ে যায়।’ 

আরও পড়ুনঃ মির্জাপুরে বাসে আগুন, বেঁচে গেলো ৪০ বরযাত্রী

ক্ষতিগ্রস্ত অনীল চন্দ্র মোদক বলেন, ‘আমার যা সম্পদ ছিল তা পুড়ে শেষ হয়ে গেছে। এখন আমার চলার মতো আর কোন উপায় নেই।’

ইত্তেফাক/নূহু