নিজামীর আপিল শুনানি চলছে

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিল শুনানি চলছে। সোমবার সকাল ১০টা ১০ মিনিটে চতুর্থ দিনের মতো এই শুনানি শুরু হয়েছে।
 
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই আপিল শুছেন। 
 
বেঞ্চের অন্য তিন সদস্য হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
 
নিজামীর আইনজীবী এসএম শাহজাহান আপিলের পেপার বুক থেকে রাষ্ট্রপক্ষের সাক্ষীদের জাবানবন্দি পড়ে শুনাচ্ছেন।