নেপালে সংবিধানবিরোধী বিক্ষোভ-সংঘর্ষে নিহত ৪

 
নেপালে চলমান সংবিধানবিরোধী বিক্ষোভ-সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলে গত শনিবার থেকে নেপালের নতুন সংবিধানের বিরুদ্ধে ফের বিক্ষোভ শুরু হয়েছে। পুলিশের সঙ্গে সংবিধানবিরোধী বিক্ষোভাকারীদের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো প্রায় অর্ধশতাধিক বিক্ষোভকারী।
 
দক্ষিণ নেপালের মাধেশি সম্প্রদায়ের লোকেরাই মূলত সম্প্রতি প্রণীত দেশটির নতুন সংবিধানের বিরোধিতা করছে। তাদের অভিযোগ নতুন সংবিধানে তাদের সম্প্রদায়ের প্রতি বৈষম্য করা হয়েছে। গত দুই মাস ধরেই মাধেশি সম্প্রদায়ের লোকেরা নতুন সংবিধানের বিরোধিতা করে আসছে।
 
গত দুই মাস ধরেই তারা নেপাল-ভারত সীমান্তে অবরোধও আরোপ করে রেখেছে। এতে ভারতের সঙ্গে নেপালের আমদানি-রফতানি বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। যার ফলে দেশটিতে এখন খাদ্য এবং ওষুধের ঘাটতি দেখা দিয়েছে। নেপালের অভিযোগ ভারত মাধেশিদের বিদ্রোহে ইন্ধন যোগাচ্ছে। মাধেশিদের সঙ্গে উত্তর ভারতীয় জনগোষ্ঠীর ঘনিষ্ঠ নৃতাত্ত্বিক সম্পর্ক রয়েছে।