রণবীর আমার অনুমতি ছাড়া বিয়ে করবে না: দীপিকা

 
রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই বলিউড পাড়ায় চলছে নানারকম গুঞ্জণ। কিন্তু এর মধ্যেই নতুন কথা বললেন রণবীরের সাবেক প্রেমিকা দীপিকা পাড়ুকোণ। তিনি বলেছেন, রণবীরকে অনুমতি না দেয়া পর্যন্ত সে বিয়ে করবে না।
 
সম্প্রতি রণবীরের ‘তামাশা’ ছবির সহ-অভিনেত্রী দীপিকা পিটিআইকে একটি সাক্ষাত্কার দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, আমি অনুমতি না দেয়া পর্যন্ত রণবীর বিয়ে করতে পারবে না।
 
এটা এখন কারোই অজানা নয় যে, রণবীর ও দীপিকা দীর্ঘদিন প্রেম করেছিলেন। কিন্তু রণবীরের বিয়ে নিয়ে দীপিকার এই মন্তব্য একেবারেই অনাকাঙ্ক্ষিত। তার এই ধরনের মন্তব্যের প্রত্যুত্তরে কি বলেছেন রণবীর?
 
তিনি বলেছেন, এটা (বিয়ে) আমার জীবনের জন্য একটি বড় প্রশ্ন। আমি বিয়েতে পুরোপুরি বিশ্বাসী। যখন আমি বিয়ে করব তখন সবাইকে জানিয়েই করব।
 
ইমতিয়াজ আলীর পরিচালনায় সাবেক এই প্রেমিক জুটি অভিনীত ‘তামাশা’ ছবিটি শুক্রবার মুক্তি পাচ্ছে। খবর: ওয়ান ইন্ডিয়া।