বিমান ভূপাতিত করে পিঠে ছুরি মেরেছে তুরস্ক: পুতিন

 
সিরিয়ায় যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তুরস্কের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘সন্ত্রাসীদের দোসররা’ আমাদের পিঠে ছুরি মেরেছে। এ ঘটনা মস্কো ও আঙ্কারার মধ্যে সম্পর্কে গুরুতর প্রভাব ফেলবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। ইতিমধ্যেই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ তুরস্ক সফর বাতিল করেছেন। বুধবার তার এই সফরে যাওয়ার কথা ছিল।
 
তুরস্কের দাবি, রাশিয়ার এসইউ-২৪ যুদ্ধবিমানটি লঙ্ঘন করার পর তা ভূপাতিত করা হয়। বিমানটিকে এ নিয়ে সতর্ক করার কথাও বলছে দেশটি। তবে রাশিয়া বলেছে,  বিমানটি সিরিয়ার আকাশসীমাতেই ছিল। সিরিয়ার তুর্কেমেন বাহিনীর দাবি, রাশিয়ার বিমানটির দুই পাইলটকেই তারা গুলি করে হত্যা করেছে।
 
পুতিন বলেন, 'আজ যে ক্ষতি হয়েছে তা সন্ত্রাসীদের সহযোগীদের আমাদের পিঠে ছুরি মারার সামিল। আজ যা ঘটেছে তা আমি কোনোভাবেই মেনে নিতেপারছি না।'