আমার চলচ্চিত্রের প্রতি নিবিষ্ট থাকাটাই আমার বিশ্বাস এবং আমি মনে করি শাওন আপুর পরিচালনায় ‘কৃষ্ণপক্ষ’ ছবিটি আমার জীবনের অন্যতম একটি সেরা ছবি হতে চলেছে।’ সম্প্রতি ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নতুন চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’র কাজ প্রসঙ্গে চিত্রনায়িকা মাহী এ কথা বলেন।
মূলত একটি নির্দিষ্ট ব্যানারের বাইরে মাহী উন্মুক্তভাবে একাধিক প্রযোজকের ঘরেই চলচ্চিত্রের কাজ শুরু করলেন এই ছবি দিয়ে। রিয়াজের বিপরীতে হুমায়ূন আহমেদের গল্পে তৈরি এই চলচ্চিত্রের কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন মাহী।
এই ছবি প্রসঙ্গে মাহী আরও বলেন, ‘ছবিটি শুরুর সময়ে অনেকেই বলেছিলেন যে, ছবিটিতে আমি নতুন কিছু দর্শকের কাছে পৌঁছাতে পারবো। তখন বুঝিনি, কিন্তু সত্যিকার অর্থে হুমায়ূন আহমেদের কাহিনিতে কাজ করছি বলে ছবিটি কবে রিলিজ হবে এমন প্রশ্ন করছেন অনেকেই, যারা দীর্ঘদিন সিনেমা হলেই আসেননি।
আমি মনে করি, চলচ্চিত্র তারকাদের কমিটমেন্ট থেকে হলেও এ ধরনের চলচ্চিত্রে নিয়মিত কাজ করা উচিত। এছাড়া আমার আগের ছবি ও এই ছবিটির ডায়লগের প্যাটার্নও অন্যরকম। তাই খুব স্বাভাবিকভাবেই একেবারে নতুন ঢঙের এক অভিনয় দর্শকরা দেখতে পাবেন।’