ভারতের রাজধানী দিল্লিতে মঙ্গলবার আসাম সরকার ও ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা)’র প্রতিনিধিদের অংশগ্রহণে শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব মহর্ষি এতে সভাপতিত্ব করেন। উলফার সঙ্গে শান্তি আলোচনার অগ্রগতি পর্যালোচনা করতে এ বৈঠক হয়েছে।
উলফার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া। অনুপ চেটিয়াকে বাংলাদেশ থেকে ভারতে আনতে সরকারি প্রচেষ্টার প্রশংসা করে উলফা নেতারা তাকে চলমান শান্তি আলোচনায় অন্তর্ভূক্ত করার অনুরোধ জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব উলফা নেতাদের অনুরোধ পরীক্ষা করতে ভারত সরকারের প্রতিনিধিকে পরামর্শ দেন।