ব্লগার রাজীব হত্যা: যুগ্ম জেলা জজসহ ২ জনের সাক্ষ্য

 
ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় যুগ্ম জেলা জজসহ দুইজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সাঈদ আহমেদ তাদের সাক্ষ্যগ্রহণ করেন। মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৯ নভেম্বর ধার্য করা হয়েছে।
 
সাক্ষীরা হলেন- যুগ্ম জেলা জজ হারুন-অর রশীদ ও কনস্টেবল মনসুর।
 
২০১৩ সালের ১৫ ফেব্রুযারি রাতে রাজধানীর মিরপুর এলাকায় কালশীর পলাশনগরে নিজ বাড়ির সামনে ব্লগার রাজীবকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তারা বাবা নাজিম উদ্দীন পল্লবী থানায় হত্যা মামলা করেন।
 
গত বছরের ২৯ জানুয়ারি এই মামলায় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ।