ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের আরো তিনটি নতুন সেতু নির্মাণে চুক্তি সই হয়েছে। আগামী ডিসেম্বর থেকে এই কাজ শুরু হবে। বুধবার জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সড়ক ও জনপথ অধিদফতরের (সওজ) চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সওজের পক্ষে এই চুক্তিতে সই করেন অধিদফতরের প্রধান প্রকৌশলী ফিরোজ ইকবাল। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।
দ্বিতীয় কাঁচপুর, দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী নামে নতুন এই তিনটি সেতু নির্মাণে খরচ হবে প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা। এর মধ্যে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা ঋণ দেবে জাপান।